২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ০৯:২০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর ন`তুন শুল্ক আ`রো`প যুক্তরাষ্ট্রের
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৬
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর ন`তুন শুল্ক আ`রো`প যুক্তরাষ্ট্রের

উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও কাঠামোগত সক্ষমতা নিয়ে দীর্ঘ তদন্তের পর এবার বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ ও পণ্যের ধরন ভেদে এ শুল্কের হার আলাদা হবে বলে জানানো হয়েছে।



নতুন এ শুল্ক তালিকায় সবচেয়ে বেশি চাপে পড়ছে চীন, যেখানে শুল্কের হার ৪০ শতাংশ পর্যন্ত উঠতে পারে। এর ঠিক পরেই রয়েছে ভিয়েতনাম, দেশটির ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তালিকার বাকি অর্থনীতিগুলোর ক্ষেত্রে এই হার ২০ অথবা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


তদন্তের আওতায় আসা অন্যান্য অর্থনীতির মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত। এশিয়ার তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স খাতের বড় রপ্তানিকারক দেশগুলো এ তালিকায় থাকায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন নীতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।



তবে সব ক্ষেত্রেই যে পুরোপুরি নতুন হার কার্যকর হবে, এমনটি নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে আগে যেসব শুল্কের সর্বোচ্চ সীমা ঠিক করা হয়েছিল, সেগুলোর কারণে কয়েকটি দেশের ওপর আরোপিত এই নতুন হার বাস্তবে কিছুটা কমে আসবে।


বাণিজ্য বিশ্লেষকদের মতে, উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ঠেকানো এবং নিজ দেশের শিল্প সুরক্ষার যুক্তিতে ওয়াশিংটন এ পদক্ষেপ নিলেও এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা ও আমদানিকারকদের ওপরও পড়তে পারে। বিশেষ করে এশীয় রপ্তানিকারক দেশগুলোর জন্য নতুন এ শুল্ক হার প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে বাড়তি হিসাব-নিকাশের জন্ম দেবে। এদিকে সংশ্লিষ্ট দেশগুলো এই সিদ্ধান্তের প্রভাব খতিয়ে দেখছে এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। তথ্যসূত্র: বিবিসি




শেয়ার করুন